শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৩:৪৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে হাভিয়ের কাবরেরাকে বিদায় করছে বাফুফে

বাংলাদেশ ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধ্যায় অবশেষে শেষ হচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর তাঁর সঙ্গে নতুন চুক্তি করছে না। আজ জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাবরেরার সঙ্গে বর্তমান চুক্তি ৩০ এপ্রিল পর্যন্ত থাকলেও, তাঁর অধীনে বাংলাদেশের শেষ ম্যাচ ছিল ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। সিঙ্গাপুর সফর শেষে ঢাকায় ফিরলেও গত শুক্রবার তিনি নিজ দেশ স্পেনে চলে গেছেন এবং চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ছুটিতে থাকবেন।

বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু আজ সাংবাদিকদের বলেন, ‘আজ থেকেই আমরা নতুন কোচ খোঁজা শুরু করে দিয়েছি। ১ মে থেকে আনুষ্ঠানিকভাবে নতুন প্রধান কোচ নিয়োগের জন্য সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু হবে। কাবরেরাও চাইলে সেখানে সাক্ষাৎকার দিতে পারবেন।’

২০২২ সালে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেন হাভিয়ের কাবরেরা। প্রথম বছরেই ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সেমিফাইনালে তুলে বেশ আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু এরপর দলের পারফরম্যান্স ক্রমাগত খারাপ হতে থাকে।

গত কয়েক মাসে হামজা চৌধুরী ও শমিত সোমের মতো ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে এবং কাবরেরার বিদায়ের দাবি জোরালো হয়। গত নভেম্বরে ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় পেলেও তাঁর উপর অসন্তোষ কমেনি।

কাবরেরার অধীনে বাংলাদেশ ৩৯টি ম্যাচ খেলে ১০টিতে জয়, ১০টিতে ড্র এবং ১৯টিতে হারের রেকর্ড গড়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়