শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১১:১১ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জু‌নে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক : আগামী জুনে পর্দা উঠবে আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের, যেখানে অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে প্রস্তুতিতে নেমেছে দলটি। মেগা টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে স্কটল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। যেখানে বাংলাদেশ ছাড়াও থাকবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।

আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে সূচিও প্রকাশ করেছে আয়োজকরা। রাউন্ড-রবিন ফরম্যাটে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হবে। থাকছে না কোনো ফাইনাল— পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলই হবে চ্যাম্পিয়ন। ২৮ মে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ৪ জুন পর্যন্ত। 

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৩০ মে, স্কটল্যান্ডের বিপক্ষে। পরদিন (৩১ মে) টাইগ্রেসরা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। এরপর ২ জুন আবারও স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৪ জুন সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াই দিয়ে শেষ হবে তাদের অভিযান। 

সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে এডিনবার্গের দ্যা গ্রাঞ্জ ক্লাব মাঠে। 
 
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি: 
২৮ মে – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস 
৩০ মে – স্কটল্যান্ড বনাম বাংলাদেশ 
৩১ মে – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস 
২ জুন – স্কটল্যান্ড বনাম বাংলাদেশ 
৩ জুন – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস 
৪ জুন – নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়