শিরোনাম
◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ১০:১৬ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে আইপিএলের জন্য নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার সহ বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে পাচ্ছে না কিউইরা। 

তবে দলটির প্রধান কোচ রব ওয়াল্টার মনে করছেন, ব্যস্ত সূচির আধুনিক ক্রিকেটে শক্তিশালী বিকল্পই দলের বড় সম্পদ। --- ডেই‌লি ক্রিকেট

সফরের আগে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তিন পেসার—ম্যাট ফিশার, উইল ও'রুর্ক, ও ব্লেয়ার টিকনার। তাদের ফেরায় সাদা বলের সিরিজের আগে বোলিং আক্রমণে বৈচিত্র্য ও বিকল্প দুটোই বেড়েছে।

ওয়াল্টার বলেন, উইল, ব্লেয়ার ও ম্যাট গত কয়েক মাস কঠোর পরিশ্রম করেছে মাঠে ফেরার জন্য এবং নির্বাচনের লড়াইয়ে ফিরতে। তাদের আবার দলে পেয়ে আমরা খুশি।”

চোটের কারণে ও’রাউর্কে ছিলেন পিঠের সমস্যায়, ফিশার শিন ইনজুরিতে এবং টিকনার গোড়ালির চোটে ছিটকে পড়েছিলেন। তাদের প্রত্যাবর্তন এমন এক সময়ে হলো, যখন খেলোয়াড়দের কাজের চাপ সামলানো দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

এ প্রসঙ্গে নিউজিল্যান্ড কোচ বলেন, এখনকার ক্রিকেটে ম্যাচের সংখ্যা অনেক বেশি। তাই বোলিং আক্রমণে গভীরতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই মানের খেলোয়াড়দের ফিরে পাওয়া দলের জন্য দারুণ ব্যাপার।

নিউজিল্যান্ডের স্কোয়াডে জায়গার লড়াইও বাড়ছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আবার দলে ফিরেছেন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট।

এদিকে নিয়মিত সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএল ব্যস্ততায় অনুপস্থিত থাকায়, এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

আগামী এপ্রিলের মাঝামাঝি বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। ১৭ এপ্রিল থেকে শুরু হবে দুই দলের সাদা বলের সিরিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়