শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ১২:০০ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান!

স্পোর্টস ডেস্ক : ফখর জামানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ প্রমাণিত হলে চলমান পাকিস্তান সুপার লিগ ২০২৬ (পিএসএল)-এ এক বা দুই ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন এই পাকিস্তানি ব্যাটার।

রোববার (২৯ মার্চ) লাহোর কালান্দার্স ও করাচি কিংসের ম্যাচে শেষ ওভারের আগে বলের অবস্থার পরিবর্তন লক্ষ্য করেন আম্পায়ার ফয়সাল আফ্রিদি ও শরফুদ্দৌলা ইবনে সৈকত।

এতে লাহোরকে ৫ রানের পেনাল্টি দেওয়া হয় এবং নতুন বল ব্যবহার করা হয়। আম্পায়ারদের সন্দেহ, বলের অবস্থায় পরিবর্তন আনতে ফখর জামান জড়িত থাকতে পারেন। তবে কীভাবে এই পরিবর্তন হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। --- ডেই‌লি ক্রিকেট

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার জানায়, ফখরের বিরুদ্ধে লেভেল-৩ অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে ম্যাচ শেষে রেফারি রোশন মহানামার সঙ্গে বৈঠকে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে এবং ৩১ মার্চ চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

পিএসএল আচরণবিধি অনুযায়ী, লেভেল-৩ অপরাধে প্রথমবার দোষী প্রমাণিত হলে এক থেকে দুই ম্যাচ নিষেধাজ্ঞা হতে পারে। তবে এই শাস্তি স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির মতো কঠোর হবে না, যেখানে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা পেয়েছিলেন।

ম্যাচের শেষ ওভারের আগে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও ফখর জামানকে আলোচনা করতে দেখা যায়। পরে আম্পায়াররা বল পরিবর্তন করে করাচিকে ৫ রান যোগ করেন, ফলে শেষ ওভারে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৯ রান।

ম্যাচ শেষে লাহোর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি জানান, তারা আম্পায়ারদের সিদ্ধান্ত পর্যালোচনা করবেন এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি খতিয়ে দেখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়