শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ১২:৪৬ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল

স্পোর্টস ডেস্ক : চার বছরের চুক্তিতে ভারতের জিও স্টার বাংলাদেশের টি-স্পোর্টসের কাছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার স্বত্ব বিক্রি করেছিলো। তবে বকেয়া টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় চুক্তিটি বাতিল করেছে জিও স্টার। এমনটাই খবর বার্তা সংস্থা রয়টার্সের।

চুক্তি বাতিলের চিঠিতে জিও স্টার জানিয়েছে ক্রমাগত পাওনা অর্থ দিতে ব্যর্থ হয়েছে টি-স্পোর্টস। এর ফলেই কঠোর সিদ্ধান্তে যেতে বাধ্য হয়েছে তারা।

জিও স্টার ও টি-স্পোর্টসের এই ঘটনায় কার্যত চলতি আইপিএল বাংলাদেশি কোন চ্যানেলে দেখানোর সুযোগ শেষ হয়ে গেলো। যদিও আগে থেকেই বাংলাদেশি চ্যানেলে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ হয়ে আছে।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়। পরে নির্বাচিত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছে কেউ আবেদন করলে তারা বাধা দিবে না।

কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে এমন খবর ভিত্তিহীন। এখনো বহাল আছে আগের সরকারের নেওয়া সিদ্ধান্তই। সে ক্ষেত্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

তবে জিও স্টারের সাথে টি-স্পোর্টসের চুক্তি বাতিল হওয়ায় সরকার এখন ইতিবাচক সিদ্ধান্ত নিলেও বাংলাদেশি চ্যানেলে আইপিএল দেখানো চ্যালঞ্জিং হয়ে দাঁড়ালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়