শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ১১:১৮ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে শেষ আন্তর্জাতিক উইন্ডোতে বিভিন্ন দেশ প্রীতি ম্যাচে মাঠে নেমেছে। আন্তর্জাতিক উইন্ডো শেষে র‍্যাঙ্কিংয়ে হালনাগাদ করার প্রথা ভেঙে এই মাসে শুরু হয়েছে ফিফার লাইভ র‍্যাঙ্কিং। যার মানে প্রতি ম্যাচের পর তালিকার হিসাবনিকাশ হয়ে যায়। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে অনুষ্ঠিত হয়েছে বেশকিছু ম্যাচ। তারপর প্রকাশিত লাইভ র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে বেশ কিছু পরিবর্তন। যুক্তরাষ্ট্রে ফ্রান্স প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে নাড়িয়ে দিয়েছে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশের চারটি স্থান। এছাড়া ভিয়েতনামের কাছে ৩-০ ব্যবধানে হারে র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশেরও।   

কিলিয়ান এমবাপে ও হুগো একিতিকের গোলে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে ১০ জনের ফ্রান্স। এই জয়ে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছে। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছে দিদিয়ের দেশমের শিষ্যরা। আর তাতে মৌরিতানিয়ার বিপক্ষে এই বিরতির প্রথম ম্যাচ খেলতে যাওয়ার আগে এক ধাপ নেমেছে আর্জেন্টিনা। ফ্রান্সের পরে তিন নম্বরে বিশ্ব চ্যাম্পিয়নরা।

বছরের প্রথম ম্যাচে হেরে ব্রাজিল র‍্যাঙ্কিংয়ে নেমে গেছে। তাদের পতনে উন্নতি হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের। মেক্সিকোর বিপক্ষে রোববার মাঠে নামার আগে পঞ্চম স্থানে উঠেছে তারা। এছাড়া শীর্ষ দশে আর কোনো পরিবর্তন নেই। যথারীতি এক নম্বরে আছে স্পেন। চারে ইংল্যান্ড। দশ দলের মধ্যে আগের মতোই শেষ চারটি স্থানে নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি।

এদিকে, ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সবশেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ হেরে গেছে। তার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। আগের র‍্যাঙ্কিং তালিকায় ১৮১তম ছিল হ্যাভিয়ের ক্যাবরেরার দল। ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হেরে তারা এখন এক ধাপ নেমে ১৮২ নম্বরে।

ফিফা আগে আন্তর্জাতিক উইন্ডোর পর র‍্যাঙ্কিং প্রকাশ করত। প্রিয় দলের র‍্যাঙ্কিং কত বাড়বে-কমবে এটা নিয়ে সমর্থকদের হিসাব নিকাশ করতে হতো। সম্প্রতি ফিফা উইন্ডো চলাকালে লাইভ রেটিং চালু করেছে। এটা এই মার্চ উইন্ডো থেকেই শুরু হয়েছে। 

যেখানে গতকাল অনুষ্ঠিত হওয়া এশিয়া, ইউরোপ ও অন্য মহাদেশের ম্যাচগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে পয়েন্ট ও র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। এই উইন্ডোর পরবর্তী ম্যাচের পর এটা আবার পরিবর্তন হবে। আনুষ্ঠানিকভাবে ১ এপ্রিল স্থায়ী র‍্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়