শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এমন নিয়মও হয় ক্রিকেটে!‌ 

স্পোর্টস ডেস্ক : অদ্ভুত নিয়ম পাকিস্তান সুপার লিগে ( পিএসএল)। অভিনবও বলা যায়। টস হওয়ার পর প্রথম একাদশ বেছে নিতে পারবেন অধিনায়করা। এতদিন এই নিয়ম ছিল না। চলতি পিএসএল থেকেই এই নিয়ম চালু করা হয়েছে।

এই ঘটনা, প্রথম একাদশ নির্ভর করে উইকেট, শিশির সহ একাধিক পরিস্থিতির উপর। তাই ক্রিকেটে টস খুব গুরুত্বপূর্ণ বিষয়। 

টস জেতা অধিনায়ক পরিস্থিতি বিচার করে ব্যাটিং বা বোলিং করার সিদ্ধান্ত নেন। টস অনেক সময়েই ম্যাচের ফলাফল গড়ে দেয়। টস হারা দল অনেক ক্ষেত্রেই বেজায় সমস্যায় পড়ে যায়। -- আজকাল

এরকম পরিস্থিতিতে প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক অধিনায়কই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। ক্রিকেটের এই অনিশ্চয়তা কমাতেই অভিনব সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। জানা গিয়েছে, মূলত শিশিরের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী, টসের আগেই দুই দলের অধিনায়ক প্রথম এগারোর তালিকা বা টিম লিস্ট দিয়ে দেন। এবার পিএসএলের নতুন নিয়মে বলা হয়েছে, প্রথম একাদশের দু’টি তালিকা নিয়ে টস করতে যেতে পারবেন দুই দলের অধিনায়ক। টসের পর পছন্দমতো একাদশ বেছে নেওয়া যাবে। পিএসএলের তরফে বলা হয়েছে, ‘ম্যাচ রেফারিকে দু’টি তালিকা টসের আগে দেবেন অধিনায়করা। 

দু’টি তালিকায় প্রথম এগারোর পাশাপাশি চার জন পরিবর্ত ফিল্ডারের নাম থাকবে। টস হয়ে যাওয়ার পর অধিনায়ক একটি তালিকা বেছে নিতে পারবেন। চূড়ান্ত তালিকায় সই করবেন অধিনায়ক। যাতে পরে সমস্যা বা বিভ্রান্তি না হয়। চূড়ান্ত দল নির্বাচনের পর প্রতিপক্ষ অধিনায়কের অনুমতি ছাড়া কোনওভাবেই আর পরিবর্তন করা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়