শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ১১:২৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নিউজিল্যান্ড সিরিজের জন‌্য বাংলা‌দেশ দ‌লের প্রস্তুতি ক্যাম্প শুক্রবার শুরু

স্পোর্টস ডেস্ক : আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে আগামী ২৭ মার্চ থেকে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিষয়টি মঙ্গলবার (২৪ মার্চ) নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তারা।

নিউজিল্যান্ড তাদের দক্ষিণ আফ্রিকা সফর শেষ করার পরই এই সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজে থাকবে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ।

সিরিজের শুরু হবে ঢাকায়। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ ও ২০ এপ্রিল। এরপর তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। -- ডেই‌লি ক্রিকেট

টি–টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ম্যাচটি হবে ২ মে, ঢাকায়। এদিকে প্রস্তুতি ক্যাম্পের শুরুতে জাতীয় দলের ছয়জন নিয়মিত খেলোয়াড়কে পাওয়া যাবে না। তারা হলেন তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। তারা পাকিস্তান সুপার লিগে অংশ নিচ্ছেন, যা শুরু হবে ২৬ মার্চ।

গত মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স, বিদায়ী নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন দলীয় কৌশল নিয়ে বৈঠক করেন।

এদিকে আগামী ২১ এপ্রিল শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগের চারদিনের টুর্নামেন্ট, যা জুনে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে কাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়