শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশ ছাড়লেন রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম। মঙ্গলবার সকালের একটি ফ্লাইটে হজরত শাহজালাল বিমান বন্দর থেকে রওনা দিয়েছেন টাইগার দুই ক্রিকেটার।

পিএসএল খেলতে দুইজন একই সঙ্গে দেশ ছেড়েছেন। আর এই দুই ক্রিকেটারই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে দেশ ছাড়ার কথা জানিয়েছেন।

গত বছরও পিএসএলে খেলেছেন রিশাদ। লাহোর কালান্দার্সের শিরোপা জয়ে রেখেছিলেন বড় অবদান। দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছিলেন সবার। 

তবে নিলামের আগে রিশাদকে ধরে রাখেনি লাহোর। নিলাম থেকে টাইগার স্পিনারকে দলে ভিড়িয়েছে পিন্ডিজ। নতুন এই দলের হয়ে মাঠ মাতাবেন রিশাদ। এদিকে, প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাচ্ছেন তামিম। সম্প্রতি তাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। 

বাংলাদেশ থেকে মোট ৬ ক্রিকেটার খেলবেন পিএসএলে। গত সোমবার পাকিস্তানে গিয়েছেন মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। প‌রে গেলেন রিশাদ ও তামিম। 

আগামী ১২ এপ্রিল পর্যন্ত ক্রিকেটারদের এনওসি দিয়েছে বিসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় ইমন বাদে সবাই ফিরবেন দেশে। আগামী মাসে কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়