শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০৯:৩২ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর

দুই দিন আগে জানা গিয়েছিল, দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর যুক্তরাজ্যে যাচ্ছেন। তবে তাঁর সফরের উদ্দেশ্য নিয়ে তখন কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এর মধ্যেই আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, সাকিব আল হাসানের জন্মদিন উদ্‌যাপনে উপস্থিত আসিফ আকবর। কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করছেন সাকিব, আর সেই মুহূর্তে দুজনকে একে অপরকে কেক খাইয়ে দিতেও দেখা যায়। এ সময় সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করেন আসিফ, যা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।

১৯৮৭ সালের ২৪ মার্চ জন্ম নেওয়া সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম উজ্জ্বল নাম। ব্যাট ও বল হাতে দীর্ঘদিনের ধারাবাহিক পারফরম্যান্সে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের সেরা অলরাউন্ডারদের কাতারে। তাঁর নেতৃত্বে ও পারফরম্যান্সে এসেছে বাংলাদেশের অনেক স্মরণীয় জয়।

তবে ক্যারিয়ারের একটি পর্যায়ে এসে রাজনীতিতে সম্পৃক্ততার কারণে নানা বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার পর তাঁকে ঘিরে সমালোচনা তীব্র হয়। এ সময় তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও হয় এবং জাতীয় দল থেকেও তিনি ছিটকে পড়েন।

তবে সাম্প্রতিক সময়ে সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর নিষ্পত্তি প্রক্রিয়াও এগোচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে ৪ মার্চ গণমাধ্যমকে আসিফ আকবর বলেন, সাকিবকে ঘিরে বিষয়টি এখন মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে এবং বিসিবির লিগ্যাল টিমও সক্রিয়ভাবে কাজ করছে, যাতে আইনগত জটিলতা দ্রুত সমাধান করা যায়। মন্ত্রণালয় ও বিসিবির সমন্বিত প্রচেষ্টায় বিষয়টির সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কয়েক বছর ধরে পরিবার নিয়ে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। হঠাৎ এবারের জন্মদিনে যুক্তরাজ্যে আসিফ আকবরের উপস্থিতি এবং দুজনের একসঙ্গে কেক কাটার দৃশ্য ইতিমধ্যে ভক্ত-সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়