শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দেড় বছর হলো দূরে সাকিব আল হাসান। দীর্ঘ এই সময়ে তার ফেরা নিয়ে অনেক কথাবার্তা শোনা গেছে। তবে সেই আলোচনা শুধু সামাজিক যোগাযোগমাধ্যম আর সংবাদমাধ্যম পর্যন্তই থেকেছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক নিয়োগ পাওয়ার পর হাবিবুল বাশার সুমনের কাছেও সাকিবের জাতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছে।

হাবিবুলের আশা, শুধু অবসরের জন্য নয়; সাকিব ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন। বিসিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুমনকে নতুন প্রধান নির্বাচক ঘোষণা করেছে। আজ সংবাদ সম্মেলনে এসে সাকিবকে নিয়ে হাবিবুল বলেন, ‘সাকিব এসে  (দেশে ফিরে) অবসর নেওয়া জন্য খেলুক, আমি সেটা চাই না। আমি চাই সাকিব দীর্ঘ সময় খেলুক। অন্তত ২০২৭ বিশ্বকাপ যেন খেলতে পারে।’

হাবিবুল আরো বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজের বেশি সময় নেই। সাকিব ক্রিকেটের মধ্যে কতটুকু আছে, সে ব্যাপারে আমি নিশ্চিত নই। আমি সাকিবকে যতটুকু চিনি, সে কাল আসবে আর পরশু মাঠে নামবে—ব্যাপারটা এমন না। তার প্রস্তুতির দরকার আছে।’‘

আমি লম্বা সময়ের কথা চিন্তা করছি। এটাও মনে করি না যে, সাকিব একটা সিরিজ খেলে চলে যাবে। যদি সাকিবকে পাই, তাহলে অনেক দীর্ঘ সময়ের জন্য তার সার্ভিসটা পেতে চাইব। প্রস্তুতি কিন্তু অনেক বড় ব্যাপার’—যোগ করেন প্রধান নির্বাচক।

পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি তিনি। সাকিবের বিরুদ্ধে শেয়বাজার কারসাজি, অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতিসহ কয়েকটি মামলা আছে। গত বছর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়