শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ০১:৩৩ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যু ক্যাম্পে কঠিন লড়াই, জয় তুলে শীর্ষে বার্সেলোনা

গত আগস্টে রায়ো ভায়োকানোর মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছিল বার্সেলোনা। এবার ফিরতি লেগে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে আর সেই ভুল করেনি হ্যান্সি ফ্লিকের দল। রোববার রাতে ভায়োকানোর বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে কাতালানরা।

ঘরের মাঠে ম্যাচের ২৪ মিনিটে বার্সেলোনার হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন রোনাল্ড আরাউহো। জোয়াও ক্যানসেলোর নেওয়া কর্নার কিক থেকে দারুণ হেডে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান উরুগুয়ের এই সেন্টার-ব্যাক।

পুরো ম্যাচে ৬১ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে দাপট দেখিয়েছে বার্সা। প্রথমার্ধেই গোলের জন্য ৯টি শট নেয় তারা। বিরতির পরও প্রথম ২০ মিনিটে আরও ৬টি শট নিলেও তার একটিও লক্ষ্যে রাখতে পারেনি স্বাগতিকরা। ফলে আরাউহোর ওই এক গোলের লিড নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।

এই জয়ে ২৯ ম্যাচে ২৪ জয় ও এক ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান সুসংহত করেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়