শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১২:৩৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মুস্তাফিজ-নাহিদরা সরকারের পরামর্শ নিয়ে পিএসএল খেলতে যাবেন

স্পোর্টস ডেস্ক : আসন্ন পিএসএলে খেলবেন বাংলাদেশের ৫ ক্রিকেটার। সংখ্যাটা বেড়ে হতে পারে ৬। ইতোমধ্যে তাদের এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তাদের পিএসএলে খেলতে যাওয়ার আগে সরকারের অনুমোদন নেবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থা। 

মূলত, আফগানিস্তানের সাথে পাকিস্তানের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। দুই দেশের মধ্যে সংঘাত লেগেই আছে। যার কারণে ক্রিকেটারদের নিয়ে চিন্তায় আছে বিসিবি। 

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘আমরা সরকারের কাছে অনুমতি চেয়েছি। তারা এখনো কিছু জানায়নি। স্বাভাবিক পরিস্থিতিতে এমন কিছুর দরকার হয় না। কিন্তু এখন যেহেতু একটা ভিন্ন পরিস্থিতি, কোনো ঝুঁকি আছে কি না, তা জানতে সরকারের সঙ্গে যোগাযোগ করেছি।

পাকিস্তানে যাওয়ার বিষয়ে কোনো বিধি-নিষেধ আছে কিনা, সরকারের কাছে থেকে অনুমোদন পেলেই সিদ্ধান্ত নেবে বিসিবি। বাংলাদেশ থেকে ৫ জন ক্রিকেটারের পিএসএলে খেলা চূড়ান্ত। তারা হলেন, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। 

 গুঞ্জন আছে, তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

আগামী ২৬ মার্চ শুরু হবে পিএসএল। ৩ মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ফ্র্যাঞ্চাইজি এ লিগের। একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকায় পূর্ণ সময়ের জন্য এনওসি পাচ্ছেন না টাইগার ক্রিকেটাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়