শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ১০:১৫ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের যুদ্ধ ঠেকাতে ভারতের সহযোগিতা চাইলেন আফগান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি কাবুলে পাকিস্তানের হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। আফগানিস্তান বলছে, মাদকাসক্তদের পুনর্বাসনকেন্দ্র হামলা হয়েছে। তবে পাকিস্তানের দাবি, তারা হামলা চালিয়েছে আত্মঘাতী প্রশিক্ষণ দেওয়া কেন্দ্রে। 

পাকিস্তানের হামলার পর নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের একাধিক ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ গাজানফার। নিন্দা জানানোর পাশাপাশি ভারতসহ অন্যান্য দেশের কাছে সহযোগিতাও চেয়েছেন এই স্পিনার। 

ভারতের নিউজ-১৮ কে গাজানফার বলেন, ‘ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা এ বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে কথা বলতে চাই, যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। অন্যান্য দেশের কাছেও আমাদের একই অনুরোধ। এটি সাধারণ মানুষের জন্য ভালো নয়। বর্তমানে বিশ্ব অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং এটি কারও জন্যই কল্যাণকর নয়।

 পাকিস্তানের হামলা আফগানিস্তানের মানুষের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন গাজানফার। সেইসাথে তিনি মনে করিয়ে দিয়েছেন, পাকিস্তান পুনর্বাসন কেন্দ্র হামলা করেছে। 

 সেখানকার মানুষের চিকিৎসার জন্য টাকা নেই। আর এখন তারা (পাকিস্তান) সেই জায়গাটুকুও লক্ষ্যবস্তু করেছে; তারা ওই মানুষগুলোকে শহীদ করেছে। এটি আফগানিস্তানের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।’- বলেন গাজানফার

তবে পাকিস্তানের দাবি, তারা এমন জায়গায় হামলা করেছে যেখানে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দেওয়া হয়। তারা আরও জানিয়েছে, পাকিস্তানে হামলার সাথে জড়িত জঙ্গিঘাটি লক্ষ্য করে অভিযান চালিয়েছে। গাজানফার সেই দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমি জানি না তারা কী প্রমাণ করার চেষ্টা করছে। তারা এসে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করছে, যা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। সবাই আফগানিস্তানের ইতিহাস জানে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলে তা পাকিস্তানের জন্য খুব খারাপ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়