শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ১০:০৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ও কাতারের বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতিমূলক ম্যাচ বাতিল হয়েছে। সেই ফাঁকা সূচিতে এবার গুয়াতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আগামী ২৭ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০২৬ বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে এটিই হবে বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ ম্যাচ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার ম্যাচের সূচি ও প্রতিপক্ষ জানিয়েছে। কোন মাঠে খেলা হবে, সেটা এখনও জানানো হয়নি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, বুয়েনস আইরেসে হবে ম্যাচটি। তবে কনসার্টের কারণে ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়াম পাওয়া যাবে না। দুটি বিকল্প বিবেচনা করা হচ্ছে এবং অনেকেই লা বোম্বোনেরাকে ‘সৌভাগ্যের প্রতীক’ হিসেবে দেখছেন। কারণ গত বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ ম্যাচটি হয়েছিল এখানেই।

কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের ফিনালিস্সিমা লড়াই হওয়ার কথা ছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গত রোববার ম্যাচটি বাতিল করে উয়েফা।

স্পেনের বিপক্ষে ম্যাচটি বাতিল হওয়ার ফলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চার বছরের বিশ্বকাপ চক্রে কোনও ইউরোপিয়ান দেশের বিপক্ষে না খেলেই বিশ্বকাপে যাবে আর্জেন্টিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়