শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ১১:২৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের কোয়ার্টার-ফাইনালে লিভারপুল

স্পোর্টস ডেস্ক : লিভারপুল যে‌নো  ম্যাচ জুড়েই দাপুটে ফুটবল খেললো। গালাতাসারাইকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল আর্না স্লটের দল।

অ্যানফিল্ডে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ৪-০ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় পরের ধাপে পৌঁছে গেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

চলতি আসরে গালাতাসারাইয়ের বিপক্ষে তিনবারের দেখায় এই প্রথম জিততে পারল লিভারপুল। সেপ্টেম্বরে প্রথম পর্বে ১-০ গোলে হারের পর, গত সপ্তাহে শেষ ষোলোর প্রথম লেগেও তারা একই ব্যবধানে হেরেছিল, দুটিই ছিল তুরস্কে। --- বি‌ডি‌নিউজ

প্রথমার্ধে দমিনিক সোবোসলাই স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের মধ্যে জালের দেখা পান উগো একিটিকে, রায়ান গ্রাভেনবার্চ ও মোহামেদ সালাহ। প্রথমার্ধে সালাহ পেনাল্টি মিস না করলে ব্যবধান আরও বাড়তে পারত। ওই একটি গোলেই চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ।

ম্যাচে ৬১ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ৩২টি শট নিয়ে ১৬টি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল। গালাতাসারাইয়ের চার শটের কেবল একটি লক্ষ্যে ছিল। ঘরের মাঠে শুরু থেকে দাপট দেখায় লিভারপুল। ২৫তম মিনিটে এগিয়ে যায় তারা। আলেক্সিস মাক আলিস্তেরের নিচু করে নেওয়া কর্নারে জোরাল শটে গোলটি করেন সোবোসলাই।

তিন মিনিট পর সুবর্ণ সুযোগ হারান সালাহ। ওয়ান-অন-ওয়ানে তার প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন গোলরক্ষক।
প্রথমার্ধের যোগ করা সময়ে সোবোসলাই প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল। কিন্তু সালাহর দুর্বল স্পট কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক।

৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে, দুই লেগ মিলিয়ে দলকে এগিয়ে নেন একিটিকে। এক মিনিট পরই ব্যবধান বাড়িয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন গ্রাভেনবার্চ।

৬২তম মিনিটে চমৎকার বাঁকানো শটে চ্যাম্পিয়ন্স লিগে গোলের ফিফটি পূর্ণ করেন সালাহ। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শিরোপাধারী পিএসজির বিপক্ষে খেলবে লিভারপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়