শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১১:৩৯ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

স্পোর্টস ডেস্ক : এবার আর পারলো না বাংলাদেশ। ঘটনাবহুল ম্যাচে বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে ১২৮ রানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। আগে ব্যাট করে ১০ উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৬.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ যখন ৩ উইকেটে ২৭ রান, তখন নামে বৃষ্টি। 

এরপর ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৪৩ রান। কিন্তু টাইগাররা থামে ১১৪ রানে। রান তাড়ায় শুরুতেই পাকিস্তানি পেসারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ১৫ রানের মধ্যে হারায় ৩ উইকেট। ভালো করতে পারেননি গত ম্যাচে ফিফটি করা তানজিদ হাসান তামিম ফিরেছেন ৭ বলে ১ রান করে। -- ডেই‌লি ক্রিকেট

ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি সাইফ হাসান। ১২ বলে তার ব্যাট থেকে এসেছে ১২ রান। তিনে নামা নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ডাক মেরে।

বৃষ্টির পর লক্ষ্য কমে আসায় মেরে খেলা শুরু করেন লিটন দাস। একটা সময় মনে হচ্ছিল জিতবে বাংলাদেশ। কিন্তু ৩৩ বলে ৪১ রান করে ফেরেন লিটন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন তাওহীদ হৃদয়।

পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন হারিস রউফ ও মাজ সাদাকাত।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান পাকিস্তানের মাজ সাদাকাত। গত ম্যাচে ভালো শুরুর পর ফিরে যাওয়া সাদাকাত আজ পেয়েছেন ফিফটির দেখা। ৪৬ বলে খেলেছেন ৭৫ রানের ইনিংস। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান ফিরেছেন ৪৬ বলে ৩১ রান করে

শামিল হোসেন দ্রুত ফেরার পর জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। দুজনের জুটিতে ওঠে ১০৯ রান। জুটিটা ভাঙে বিতর্কিত রান আউটে। মিরাহজের বলে সিঙেল নেওয়ার জন্য পুশ করেছিলেন রিজওয়ান। কিন্তু সেটা হবে না ভেবে নন স্ট্রাইকে থাকা সালমান বল কুড়িয়ে মিরাজকে দিতে ধরেন, তখনি মিরাজ বল নিজে কুড়িয়ে করেন রান আউট। ৬২ বলে ৬৪ রান করে ফেরেন সালমান।

এরপর ৪৪ রান করা রিজওয়ানকেও আউট করেন মিরাজ। বাকি ব্যাটাররা ভালো করতে না পারায় ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। দুটি উইকেট শিকার করেছেন মিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়