শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১১:৫৫ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভার‌তে এক সপ্তাহ আটকে থাকার পর দেশে ফিরে গে‌ছে দ.আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : গত ৮ মার্চ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপও শেষ হয়ে গিয়েছিল। এরপর থে‌কে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ও দ‌ক্ষিণ আ‌ফ্রিকার ক্রিকেটাররা মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে ভার‌তে আটকা প‌ড়ে। অবশেষে এক সপ্তাহ কলকাতায় আটকে থাকার পর বাড়ি ফিরছেন তারা। এমনটা নিশ্চিত করেছে, আইসিসি।  দুই দলই ভার‌তে ৪ মার্চ ভার‌তে প্রবেশ ক‌রে।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের বাকি ২৯ সদস্য ও ওয়েস্ট ইন্ডিজ দলের শেষ ১৬ সদস্য বিমানে রওনা হয়েছেন। ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে আর কোনো ক্রিকেটার আটকে নেই। সকলে দেশে ফিরে গিয়েছেন বা পথে রয়েছেন। কঠিন পরিস্থিতির মধ্যেও তাদের সুরক্ষার দিকে নজর রাখা হয়েছে।

আইসিসি আরও জানিয়েছে, যুদ্ধের মধ্যে ক্রিকেটারদের দেশে ফেরানো সহজ ছিল না। বিবৃতেতি বলা হয়েছে, গোটা সময় ধরে বিভিন্ন দেশের সরকার, বেসরকারি ও সরকারি বিমানসংস্থা, চার্টার্ড বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছে আইসিসি। যাতে ক্রিকেটারদের দেশে ফেরানোর সময় কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখা হয়েছে। পুরো বন্দোবস্ত হওয়ার পরেই ক্রিকেটারদের ফেরত পাঠানো হয়েছে।
 
চলতি সপ্তাহের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের নয় জন ক্রিকেটার বাড়ি ফিরেছিলেন। এবার বাকিরাও ফিরে গিয়েছেন। দুদলের ক্রিকেটারদের কলকাতা থেকে প্রথমে জোহানেসবার্গে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে বিমান অ্যান্টিগায় যাবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিপক্ষে ইরানের যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ায় বেশ কয়েকটি দেশে বিমানবন্দর বন্ধ রয়েছে। ফলে বিশ্বকাপ শেষেও ক্রিকেটারেরা ভারত ছাড়তে পারেননি। জিম্বাবুয়েও দিল্লিতে আটকে ছিল। তবে সেমিফাইনালে বিদায়ের পরের দিনই দেশে ফিরে গিয়েছিল ইংল্যান্ড। 

এই ঘটনায় বিতর্ক হয়েছিল। ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছিল। অবশেষে সব দলই দেশে ফিরে গেলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়