শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ১১:০৭ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় বো‌র্ডের দেয়া ১৩১ কোটি টাকা কীভাবে ভাগ হবে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মধ্যে?‌

স্পোর্টস ডেস্ক : টি–২০ বিশ্বকাপ জেতার জন্য টিম ইন্ডিয়াকে ১৩১ কোটি টাকা পুরস্কার দেবে বিসিসিআই। এর আগে ২০২৪ সালে কাপ জেতার পর বিসিসিআই দিয়েছিল ১২৫ কোটি টাকা। 

জানা গেছে, এবারের ১৩১ কোটি ভাগ করে দেওয়া হবে ১৫ জন ক্রিকেটার, কোচিং স্টাফ ও অন্যান্য সাপোর্ট স্টাফদের মধ্যে।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এই ১৩১ কোটি টাকার সিংহভাগটাই পাবেন ক্রিকেটাররা। আর সাপোর্ট স্টাফদের যোগ্যতা অনুযায়ী টাকা দেওয়া হবে। ---- আজকাল

বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‌টি–২০ বিশ্বকাপ জেতার জন্য বিসিসিআই ১৩১ কোটি টাকা নগদ পুরস্কার দেবে। এই ঐতিহাসিক জয়ের জন্য ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, নির্বাচকদের অসংখ্য ধন্যবাদ।

এটা ঘটনা, ভারত প্রথম দল যারা টি–২০ বিশ্বকাপ টানা দ্বিতীয়বার জিতল। কোনও দলের এই কৃতিত্ব নেই। আয়োজক দল হিসেবেও প্রথম ট্রফি জয়ের কৃতিত্ব ভারতের। এদিকে, টুর্নামেন্ট জেতার জন্য ভারতীয় দলকে আইসিসি দিয়েছে প্রায় ২১ কোটি ৫০ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়