শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১১:২০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

স্টে‌ডিয়া‌মে রোজাদারদের বিনামূল্যে পানি দেবে বিসিবি

স্পোর্টস ডেস্ক : আজ (বুধবার) প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে খেলা।

৫০ ওভারের ম্যাচ হওয়ায় খেলা শেষ হতে অন্তুত ১০টা বাজবে। তার ওপরে রমজান মাস। সবকিছু বিবেচনায় নিয়ে রোজাদারদের জন্য বিনামূল্যে পানি দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পানি সরবরাহ করবে বিসিবির ড্রিংকিং পার্টনার পুষ্টি। -- ডেই‌লি ক্রিকেট

সচরাচর বাইরে থেকে পানি কিংবা খাবার নিয়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি নেই। যার কারণে স্টেডিয়ামের ভিতর থেকে চড়া মূল্যে কিনে খেতে হয় দর্শকদের। সেই বিষয়টি মাথায় রেখে বিনামূল্যে পানি দেবে বিসিবি। এর আগে বিপিএলেও দেখা গিয়েছিল এমন উদ্যোগ।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে শাহিন শাহ আফ্রিদিদের বিপক্ষে ভালো করার কোনো বিকল্প নেই। টাইগারদের আত্মবিশ্বাস দিচ্ছে ঘরের মাঠে দুই দলের সবশেষ টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্মৃতি।

এদিকে, ছেড়ে কথা বলবে না পাকিস্তানও। সংবাদ সম্মেলনে একপ্রকার হুংকার দিয়ে গেছেন শাহিন শাহ আফ্রিদি। ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল হলেও, তারা প্রস্তুত  বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়