শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল

স্পোর্টস ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে ১৩১ কোটি রুপি (১ কোটি ৪২ লাখ ৪০ হাজার ডলার) বোনাস দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। আহমেদাবাদে শিরোপা জয়ের জন্য যে অর্থ পুরস্কার পেয়েছিল ভারত, তার প্রায় ছয় গুণ এই বোনাস।

রোববার নিউ জিল্যান্ডকে একপেশে ফাইনালে ৯৬ রানে হারিয়ে পুরুষদের টি–টুয়েন্টি বিশ্বকাপে তৃতীয় শিরোপা জেতে ভারত। টুর্নামেন্ট জয়ের জন্য তারা ২৩ লাখ ৪০ হাজার ডলার প্রাইজমানি পায়।

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই দলের এই সাফল্যের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত বোনাসের ঘোষণা দেয়।

বিসিসিআই এক বিবৃতিতে জানায়, এই ঐতিহাসিক অর্জনের জন্য খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও নির্বাচকদের আবারও অভিনন্দন জানাচ্ছে বোর্ড এবং ভবিষ্যতে তাদের আরও সাফল্য কামনা করছে।
গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরও ভারতীয় দলকে নগদ বোনাস দিয়েছিল বিসিসিআই। তখন ২২ লাখ ৪০ হাজার ডলারের প্রাইজমানির বিপরীতে ৬৭ লাখ ২০ হাজার ডলার বোনাস দেওয়া হয়েছিল।

ভারত এখন তিনবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন। অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, দলের পরবর্তী বড় লক্ষ্য ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে স্বর্ণপদক জেতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়