শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কার‌ণে স্থগিত হ‌তে পা‌রে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ 

স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সাদা বলের সিরিজটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সোমবারের এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে যাচ্ছে সিরিজটি।

আগামী ১৩ থেকে ২৫ মার্চ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলার কথা আছে শ্রীলঙ্কার।

সিরিজ স্থগিত হওয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) কিংবা শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি)। তবে ক্রিকইনফো জানতে পেরেছে, চলমান সংকটের কথা ভেবে সিরিজটি আপাতত আরব আমিরাতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে দুই বোর্ডই। --- অলআউট স্পোর্টস

বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা চললেও, লজিস্টিক জটিলতার কারণে এখন অন্য কোথাও সিরিজটি সরিয়ে নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

সূচি অনুযায়ী, আগামী ১৩, ১৫ ও ১৭ মার্চ শারজায় টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো হওয়ার কথা। এরপর দুবাইয়ে ওয়ানডেগুলো হওয়ার কথা ২০, ২২ ও ২৫ মার্চ।

গত ২৮ ফেব্রুয়ারি সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক বাহিনী একযোগে ইরানে বিমান হামলা শুরু করে। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে দেশটি, যার মধ্যে আছে আরব আমিরাতও।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে গত সপ্তাহে ছেলেদের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের লিগ-টুয়ের ছয়টি ম্যাচ স্থগিত করা হয়। যেখানে খেলার কথা ছিল স্বাগতিক নেপাল, আরব আমিরাত ও ওমানের।

যুদ্ধাবস্থার প্রভাব পড়ে টি-টুয়েন্টি বিশ্বকাপেও। মধ্যপ্রাচ্যের আকাশপথ প্রায়ই বন্ধ থাকায় ভারতে কিছুদিন আটকে থাকতে হয় জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দলকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়