শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ১১:২৩ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের ২৪ বছর বয়সী খে‌লোয়াড় ভা‌ট্টি অভিমানে ক্রিকেট ছাড়লেন

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের দুর্নীতি এবং পক্ষপাতিত্বের অভিযোগ বিশ্বের প্রায় সব দেশেই কম-বেশ। এশিয়া সাবকন্টিনেন্টে মাত্রাটা একটু বেশিই। এখানে কলি থেকে ফুল হওয়ার আগেই ঝরে পড়েন অনেকেই। তুখোড় খেলাপাগল অনেক তরুণ অল্পতেই থেমে যান পর্যাপ্ত সুযোগের অভাবে।

পাকিস্তান ক্রিকেটের এমনই এক ঘটনা ঘটেছে। দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ সামনে এনে মাত্র ২৪ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন শাহজাইব ভাট্টি। --- টি স্পোর্টস

ভাট্টি তরুণ উদীয়মান ব্যাটার। পাকিস্তানের জনপ্রিয় ঘরোয়া লিগ কয়েদ-ই-আজম ট্রফিতে সিয়ালকোটকে ২০২৪-২৫ ট্রফি জেতাতে বড় ভূমিকা রাখেন। রোমাঞ্চে রূপ নেওয়া সেই ম্যাচে ৩২ রানে অপরাজিত থাকেন ভাট্টি। সিয়ালকোটের এই বাসিন্দা শেষ পর্যন্ত নিজ রাজ্যের দলকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন। 

এতসবের পরও সবাইকে অবাক করে দিয়েছেন ভাট্টি। রাজনৈতিক বাধা, দুর্নীতি এবং ঘরোয়া ক্রিকেটে কাঠামোকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তিনি।

ভাট্টি জানান, তাঁর পারফরম্যান্স থাকা সত্ত্বেও তাকে বারবার সাইডলাইনে রাখা হয়েছে এবং প্রায় ৪০ ম্যাচে বেঞ্চে বসতে হয়েছে। 

তরুণ এই ক্রিকেটার আরও জানিয়েছেন, তাঁর স্বপ্ন ছিল পাকিস্তান প্রতিনিধিত্ব করা, কিন্তু ঘরোয়া কাঠামোর বাস্তবতা তাকে খেলা থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়