শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৯:১৭ সকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে খেল‌তে না পারার হতাশা কাটিয়ে উঠছে ক্রিকেটাররা, বল‌লেন কোচ সিমন্স

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেছেন, টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারার হতাশা ধীরে ধীরে কাটিয়ে উঠছে দল। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সাম্প্রতিক টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিমন্স জানান, বিশ্বকাপ না খেলতে পারার হতাশা খেলোয়াড়দের গভীরভাবে নাড়া দিয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে দল আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ এখন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ।

সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে গত দুই সপ্তাহ ধরে জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) একদিনের সংস্করণে খেলেছেন। সিমন্সের মতে, এই টুর্নামেন্ট খেলোয়াড়দের আবার ৫০ ওভারের ক্রিকেটে মনোযোগ ফেরাতে সহায়তা করেছে।

সিমন্স বলেন, এটা খুব ভালো প্রশ্ন। আমার মনে হয় আমরা এখন ধীরে ধীরে সেই হতাশা থেকে বেরিয়ে আসার পর্যায়ে পৌঁছেছি। খেলোয়াড়দের জন্য এটা ভীষণ কষ্টের ছিল। তাদের সঙ্গে কথা বলে বুঝেছি, বিষয়টি তাদের গভীরভাবে প্রভাবিত করেছিল।

তিনি আরও বলেন, ‘তবে আমার বিশ্বাস আমরা ধীরে ধীরে সেই অবস্থা কাটিয়ে উঠছি। বিসিএলের ছোট এই টুর্নামেন্টটি খেলোয়াড়দের আবার ৫০ ওভারের ক্রিকেটের মানসিকতায় ফিরতে সাহায্য করেছে এবং সামনে থাকা তিনটি ম্যাচে মনোযোগ দিতে সহায়তা করেছে। তাই আমার মনে হয় আমরা ধীরে ধীরে এগোচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়