শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ১১:২১ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ‌ক্ষিণ আ‌ফ্রিকার গ্যারি কার‌স্টেন শ্রীলঙ্কার নতুন হেড কোচ

স্পোর্টস ডেস্ক : দ‌ক্ষিণ আ‌ফ্রিকার সা‌বেক ক্রিকেটার গ‌্যা‌রি কার‌স্টেন কোচিং ক্যারিয়ারে বেশ সফল। ২০১১ সালে তার অধীনে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই সময় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় তারা।

ভারত অধ্যায়ের পর ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে। 

তার সময়েই তিন সংস্করণে বিশ্বের এক নম্বর দল হয়েছিল প্রোটিয়ারা। ফলে আন্তর্জাতিক কোচিং অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন কারস্টেন। সবশেষ তিনি কাজ করেছেন নামিবিয়া ক্রিকেট দলের সঙ্গে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

খেলোয়াড় হিসেবেও উজ্জ্বল ক্যারিয়ার ছিল কার্স্টেনের। ১৯৯৩ থেকে ২০০৪ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারের বেশি রান করেন। টেস্টে ২১টি এবং ওয়ানডেতে ১৩টি শতক রয়েছে তাঁর ঝুলিতে।

শ্রীলঙ্কা দলের সামনে এখন বড় লক্ষ্য। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলকে প্রস্তুত করাই হবে কারস্টেনের প্রধান দায়িত্ব। নতুন কোচের অধীনে দলটি আবারও ধারাবাহিক সাফল্যে ফিরবে বলে আশা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়