শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৯:২৫ সকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত 

স্পোর্টস ডেস্ক : ইরানে আক্রমণ করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যার ফলে বেশ কিছুদিন ধরে মধ্যপ্রাচ্যে বিরাজ করছে উত্তেজনা। আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট বাতিল করে দিয়েছে। এতেই বিপাকে পড়েছে অসংখ্য মানুষ।

এবার মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারের দোহায় হতে যাওয়া আইসিসির পূর্বনির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। ২৫-২৭ মার্চ হওয়ার কথা ছিল এই সভা। তবে সেটি আর হচ্ছে না।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, গত শ‌নিবার সদস্য দেশগুলোকে আনুষ্ঠানিকভাবে স্থগিতাদেশের কথা জানিয়ে দিয়েছে আইসিসি। আগামী এপ্রিলে সভা আয়োজনের সম্ভাবনা থাকলেও আইসিসি নতুন কোনো তারিখ এখনো চূড়ান্ত করেনি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক এ সংস্থা বিকল্প পথ খুঁজছে।

কাতারে হতে যাওয়া এই সভায় আইসিসি বোর্ড ডিরেক্টর, প্রধান নির্বাহী এবং বিভিন্ন কমিটির সদস্যদের ক্রিকেটের ভবিষ্যত পরিকল্পনা ও সুশাসন নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আইসিসিকে নতুন করে সবকিছু ভাবতে হচ্ছে।

এদিকে, রোববার (৮ মার্চ) আহমেদাবাদে হয়ে গে‌লো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। যেখানে উপস্থিত ছি‌লেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রজার টুজও ছি‌লেন আহমেদাবাদে। এছাড়াও জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বোর্ডের চেয়ারম্যানদের ফাইনালে উপস্থিত ছি‌লেন।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আহমেদাবাদে থাকার বিষয়টি নিশ্চিত করতে পারেনি ক্রিকবাজ। ফাইনালে ছি‌লেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়