শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৭:০৪ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের সঙ্গে কেন দেখা করলেন মেসি?

হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) প্রথমবারের মতো শিরোপা জয়ের উদযাপন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ সাক্ষাৎ হয়। মেসি ইন্টার মিয়ামির অধিনায়ক হিসেবে অংশ নেন।

হোয়াইট হাউসে এটি ছিল মেসির প্রথম সফর। সংবর্ধনা শেষে প্রেসিডেন্ট ট্রাম্প দলটিকে ওভাল অফিসেও আমন্ত্রণ জানান।

হোয়াইট হাউসের ইস্ট রুমে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রবেশ করেন মেসি এবং ইন্টার মিয়ামির সহ-মালিক হোর্হে মাস। পরে মাস এবং দলের হেড কোচ হাভিয়ের মাসচেরানো ট্রাম্পকে ইন্টার মিয়ামির জার্সি ও একটি ঘড়ি উপহার দেন।

২০২৩ সালের জুলাইয়ে তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেন। এর আগে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো গত বছরের নভেম্বরে হোয়াইট হাউসে এক নৈশভোজে অংশ নিয়েছিলেন।

অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা আজ সত্যিকারের প্রতিভাবান মানুষদের সম্মান জানাচ্ছি। একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো বলতে পারছি, হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়