শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় ভার‌তে আটকা পড়‌লো জিম্বাবুয়ে ও ও‌য়েস্ট ইন্ডিজ ‌ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক আকাশসীমা বন্ধ থাকায় টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পরও ভারত ছাড়তে পারছে না ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে দল। সোমবার দুই দলই জানিয়েছে, তারা দেশে ফেরার পরিকল্পনা স্থগিত করেছে।

রোববার স্বাগতিক ভারতের কাছে ৫ উইকেটে হেরে সেমি-ফাইনালে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে সুপার এইটের তিনটি ম্যাচেই হেরে আগেই বিদায় নিয়েছিল জিম্বাবুয়ে।

ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত বাড়তে থাকায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে হাজারো ফ্লাইট বাতিল হয়েছে। এতে বিশ্বের ব্যস্ততম ট্রানজিট হাবগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছে এবং দুই দলের ফেরাও আটকে গেছে।

জিম্বাবুয়ে ক্রিকেট সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছে, “জিম্বাবুয়ে পুরুষ দল ভারতে নিরাপদ ও সুস্থ আছে... দলের দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, খেলোয়াড় ও স্টাফদের নিরাপদ ভ্রমণের ব্যবস্থা করতে তারা আইসিসির সঙ্গে কাজ করছে। আমাদের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুস্থতাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

আইসিসি আগেই জানিয়েছিল, যারা দুবাই হয়ে নিজ নিজ দেশে ফেরার কথা ছিল, তাদের জন্য বিকল্প পরিকল্পনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়