শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে মুহুর্মুহু বোমাবর্ষণ, ইরান যুদ্ধে রোনাল‌দোর নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ভক্তরা

স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মতো সৌদি আরবও পুড়ছে যুদ্ধের আগুনে। ইরানে একযোগে হামলা করছে আমেরিকা এবং ইজরায়েল। পালটা দিচ্ছে তেহরানও। জানা গিয়েছে, সৌদি আরবেও লাগাতার বিস্ফোরণ এবং হামলার শব্দ শোনা গিয়েছে। তারপর থেকেই ফুটবলপ্রেমীদের প্রশ্ন ক্রিশ্চিয়ানো রোনাল‌দো‌কে নিয়ে। কারণ আল নাসেরের হয়ে খেলা কিংবদন্তি ফুটবলার এখন রয়েছেন সৌদির রাজধানী রিয়াদে। সেখানেই একের পর এক বোমাবর্ষণের আওয়াজ শোনা গিয়েছে বলে খবর।

শনিবার সকাল থেকে যুদ্ধ চলছে আমেরিকা-ইসরায়েল এবং ইরানের মধ্যে। সেদিন সন্ধেয় মাঠে নেমেছিলেন রোনাল‌দো। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি মিস করেন। তবে তারপরেও ৫-১ গোলে জিতেছে আল নাসের। কিন্তু যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে সৌদি আরবে। সোশাল মিডিয়া সূত্রে জানা যায়, সৌদির রাজধানী রিয়াধে একের পর এক বোমা পড়ার আওয়াজ শোনা গিয়েছে। সেখান থেকেই ফুটবলভক্তদের প্রশ্ন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোথায়? পর্তুগিজ মহাতারকা নিরাপদে রয়েছেন তো?

সেই প্রশ্নের সুনির্দিষ্ট জবাব মেলেনি। রোনালদো এই নিয়ে সোশাল মিডিয়ায় কিছু বলেননি। তবে সূত্রের খবর, রিয়াধেই আটকে রয়েছেন রোনালদো এবং আল নাসেরের অন্যান্য ফুটবলাররা। যুদ্ধ পরিস্থিতিতে আল নাসেরের আসন্ন বেশ কয়েকটি ম্যাচ বাতিল হতে পারে বলেও সূত্রের খবর। এহেন পরিস্থিতিতে রোনাল্ডোকে ঘিরে উদ্বেগ বাড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে। উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর প্রতিবাদে উত্তাল বিশ্বের একাধিক দেশ। সৌদি আরবের জনতাও শামিল হয়েছে বিক্ষোভে। 

অন্যদিকে, চলতি বছর জুন মাসে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। কিন্তু এই যুদ্ধের জেরে সেই বিশ্বকাপ নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। 

ইরান ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই জানিয়েছে, তারা আমেরিকার মাটিতে বিশ্বকাপ থেকে নাম তুলে নেবে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার রিপোর্ট থেকে জানা গিয়েছে, ইরান ফুটবল সংস্থার এক কর্তার মতে, আমেরিকায় গিয়ে তাঁরা বিশ্বকাপ খেলবে কি না, তা নিয়ে চিন্তাভাবনা করবেন। 

কিছুদিন আগে ‘এল মেনচো’কে হত্যার প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মেক্সিকো। তাই প্রশ্ন উঠেছিল, বিশ্বকাপ আয়োজনের অধিকার হারাবে না তো লাতিন আমেরিকার দেশটি? সবমিলিয়ে ফুটবল বিশ্বে প্রবল অনিশ্চয়তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়