শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কার কো‌চের দায়িত্ব ছাড়ছেন জয়সুরিয়া  

স্পোর্টস ডেস্ক : কোচ সনৎ জয়সুরিয়া শ্রীলঙ্কা ক্রিকেটে আরেকটি অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার শেষ ম্যাচের পরই প্রধান কোচের পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।  যদিও এখনও আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) কিছু জানাননি। তবু তিনি স্পষ্ট করে দিয়েছেন- এই বিশ্বকাপই ছিল শ্রীলঙ্কা দলের সঙ্গে তার শেষ অ্যাসাইনমেন্ট। -- টি স্পোর্টস

ইংল্যান্ড সিরিজ চলাকালীনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, বেশিদিন এই পদে থাকতে চান না। প্রায় দুই মাস আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আশা ছিল, বিশ্বকাপে ভালো কিছু করে বিদায় নিতে পারবেন। কিন্তু তা না হওয়ায় আক্ষেপ রয়ে গেছে তার।

তবে তিনি অবিলম্বে সরে দাঁড়াচ্ছেন কি না, সেটি এখনও পরিষ্কার নয়। আগামী ১৩ মার্চ থেকে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার সীমিত ওভারের একটি সফর শুরুর কথা। তবে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে সেটি অনিশ্চিত। বোর্ড চাইলে সেই সিরিজ পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন জয়সুরিয়া।

আমি এখনও বোর্ডকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাইনি। এই ব্যাপারে (কবে শেষ হবে দায়িত্ব) আলোচনা করতে হবে। যদি তারা নতুন কাউকে পায়, সেটাই ভালো। আগামী জুন পর্যন্ত এসএলসির সঙ্গে চুক্তি রয়েছে জয়সুরিয়ার।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোচের দায়িত্ব নেন জয়াসুরিয়া। শুরুটা ছিল আশাব্যঞ্জক। ২০২৪ সালের আগস্টে ভারতের বিপক্ষে ২৭ বছর পর প্রথমবারের মতো ওয়ানডে দ্বিপাক্ষিক সিরিজ জেতে শ্রীলঙ্কা। সেপ্টেম্বরে দ্য ওভালে টেস্ট জয়ের স্বাদ, এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে হারানো- সব মিলিয়ে প্রথম কয়েক মাসেই দল ঘুরে দাঁড়ানোর বার্তা দেয়।

জয়সুরিয়ার দাবি, দেড় বছরে তিনি দলকে র‍্যাঙ্কিংয়েও এগিয়ে নিয়েছেন। ওয়ানডেতে অষ্টম-নবম স্থান থেকে তুলে এনেছেন চার নম্বরে, টেস্ট দল এখন ছয়ে, টি-টোয়েন্টিতেও উন্নতি হয়েছে। 

তবে কৃতিত্ব একা নিতে চান না তিনি। সাপোর্ট স্টাফদের ভূয়সী প্রশংসা করে বলেন, কোচিং অভিজ্ঞতা কম থাকলেও খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা ও সহকারীদের সহযোগিতাই তাকে টিকিয়ে রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়