শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড

স্পোর্টস ডেস্ক : ইং‌লিশ প্রিমিয়ার লি‌গে এভারট‌নের বিরু‌দ্ধে অ‌নেক ঘাম ফে‌লে জিত‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেডট্। এভারটনের মাঠ হিল ডিকিনসন স্টেডিয়ামে প্রথম হাফে বল নিজেদের দখলে রাখলেও, আক্রমণে তেমন গোছানো ছিল ইউনাইটেড। এবারটনও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইউনাইটেড। তবে তাদের থেকে বেশি অ্যাটাকিং মোডে ছিল স্বাগতিক এভারটন। তবে ম্যাচের ৭১তম মিনিটে ম্যাচের ব্যবধান গড়ে দেয়া গোলটি করেন বেঞ্জামিন শেস্কো। ৫৮তম মিনিটে বদলি হিসেবে নেমে ম্যানইউ এক কাউন্টার অ্যাটাকে গোলটি করেন স্লোভেনিয়ার এই স্ট্রাইকার।

বাকি সময়ে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি দুই দলই। এই দুই দলের প্রথম দেখায় ১-০ ব্যবধানে জিতেছিল এভারটন। এবার সেই জয়ের প্রতিশোধ নিল ম্যানইউ।

২৭ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে এভারটন। ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়