শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসাসুনার কাছে রিয়াল মা‌দ্রিদের পরাজয়

স্পোর্টস ডেস্ক : তুলনামূলক ভা‌লো খেল‌লেও হার এড়া‌তে পার‌লো না রিয়াল মা‌দ্রিদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) এস্তাদিও এল সদর স্টেডিয়ামে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে দল‌টি। প্রথমার্ধে আন্তে বুদিমিরের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ভিনিসিউস জুনিয়রের গোলে সমতায় ফেরে সফরকারীরা। কিন্তু ৯০ মিনিটে ওসাসুনার পক্ষে জয়সূচক গোলটি করেন রাউল গার্সিয়া।

এই হারে লিগে রিয়ালের টানা আট ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়ল। এই হারের পর ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা মাত্র ২ পয়েন্টে পিছিয়ে। আজ (২২ ফেব্রুয়ারি) রাতে লেভান্তেকে হারাতে পারলেই শীর্ষে উঠে যাবে বার্সা। ২৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে গেছে ওসাসুনা।

ওসাসুনার মাঠে এদিন বলের দখলে একচ্ছত্র আধিপত্য ছিল রিয়ালের। ৮১ শতাংশ বল পজেশন নিয়ে ১৪টি শট নেয় সফরকারীরা, যার মধ্যে ৫টি লক্ষ্যে ছিল। ওসাসুনাও ১৪টি শট নিয়ে ৪টি শট লক্ষ্যে রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়