শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারত বিশ্বকা‌পের সেমিফাইনালে উঠতে পারবে না, বল‌লেন পা‌কিস্তা‌নের আমির

স্পোর্টস ডেস্ক : গত কয়েকদিন আগে অভিষেক শর্মাকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন মোহাম্মদ আমির। তবে পাকিস্তানের সাবেক এ পেসার এবার করেছেন বিস্ফোরক মন্তব্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে দেখছেন না আমির।

পাকিস্তানের সাবেক ক্রিকেটারের বিশ্বাস, গ্রুপ ‘১’ থেকে সেমিফাইনালে উঠবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন আমির।

পাকিস্তানের জনপ্রিয় শো ‘গেম অন হ্যায়’তে আমির বলেন, আপনি যদি তাদের (ভারত) ম্যাচগুলো দেখেন, পাকিস্তানের সঙ্গে ম্যাচটি ছাড়া সব ম্যাচেই ব্যাটিংয়ে ধস নেমেছে। সুপার এইটের ম্যাচগুলোতে চাপ আরও বাড়বে। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যেকোনো দলকে হারাতে পারে।

তবে আমির এরপর নিজের কথার পক্ষে যুক্তি দেন, ‘ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররাও খুব ভালো। মোতি ও আকিল আছে। হোল্ডার এবং শামার জোসেফও ভালো বোলিং করছে। 

ওদের ব্যাটিং দেখুন, রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল কিংবা অন্য কেউ যেকোনো সময়ে ৩০ বলে ৭০-৮০ রান করতে পারে। ওরাই সবচেয়ে বিপজ্জনক দল। দক্ষিণ আফ্রিকার কথা বলছি কারণ ওদের ফাস্ট বোলিং পরিপূর্ণ, স্পিন বিভাগও পরিপূর্ণ। ব্যাটিংও খুব ভালো। আমার তাই ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা উঠবে বলেই মনে হয়।

একই অনুষ্ঠানে আমিরের সাথে উপস্থিত ছিলেন সাবেক উইকেট কিপার রশিদ লতিফ ও আহমেদ শেহজাদ। তারা দুজনেই মনে করেন সেমিফাইনালে উঠবে ভারত। তবে তাদের সাথে ভিন্নমত পোষণ করেন আমির।

এসময় আমির জিম্বাবুয়ের প্রসঙ্গও আনেন। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে ওঠা সিকান্দার রাজার দল যেকোনো কিছু ঘটাতে পারে বলে মন্তব্য করেন পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়