শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ‌ভি‌ষেক শর্মার আসল চেহারা বের হয়েছে, পা‌কিস্তা‌নের মোহাম্মদ আ‌মি‌রের খোঁচা

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের আগে অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলে কটাক্ষ করেছিলেন মোহাম্মদ আমির। সেই আলোচনা আরও জোরালো হয়েছে, যখন ভারতের তরুণ ওপেনার কুড়ি কুড়ির বৈশ্বিক টুর্নামেন্টে টানা তিন ম্যাচে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন।

যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে শূন্য যাত্রা শুরু করা অভিষেক সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে আউট হন। আরিয়ান দত্তের বল পুল শট খেলতে গিয়ে গড়বড় করে ফেলেন ২৫ বর্ষী অভিষেক। তাতে বল স্টাম্পে ভেঙে দেয়। তিন ম্যাচে মাত্র আট বল খেলেই এটি ছিল তাঁর টানা তৃতীয় ডাক। -- টি স্পোর্টস

টি–টোয়েন্টি বিশ্বকাপে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ডাকের রেকর্ডে এখন অভিষেকের নাম। তিনি যোগ দিয়েছেন স্বদেশি আশিস নেহরার সঙ্গে। সামগ্রিকভাবে তালিকার শীর্ষে পাকিস্তানের শাহিদ আফ্রিদি ও শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান—দু’জনেরই ডাক পাঁচটি করে।

আজ পাকিস্তানের টিভি শো ‘গেম অন হাই’-এ কথা বলতে গিয়ে অভিষেকের বিষয়টি সামনে এনেছেন মোহাম্মদ আমির। এ সময় স্বদেশি সাইম আইয়ুবের প্রসঙ্গেও কথা বলেন তিনি। 

আমিরের ভাষায়, সাইম শুরুতে চোখ না দেখেই বড় শট খেলত। তখন তার দুর্বলতা বোঝা যায়নি। কিন্তু এখন অফ স্টাম্পের বাইরে বল করলে সে সমস্যায় পড়ে। অফ সাইডের খেলায় উন্নতি না করলে এগোনো কঠিন—ভালো বোলাররা সব সময় দুর্বল জায়গায় আঘাত করে।

অভিষেককে নিয়ে আমির বলেন, অভিষেক চায় প্রতিটা বল ব্যাটের নাগালে আসুক, যেন মারতে পারে। কিন্তু বড় মঞ্চে বা ওয়ানডেতে চাপের ক্রিকেটে প্রতিটা বল মারা যায় না। সালমান আলী আগা আর আরিয়ান দত্ত তাকে একইভাবে আউট করেছে। আন্তর্জাতিক ক্রিকেট তোমার আসল চেহারা বের করে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়