শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালিকে হারিয়ে গ্রু‌পে অপরাজিত থাক‌লো ও‌য়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : ইতালিকে ৪২ রানে হারিয়ে গ্রুপপর্ব অপরাজিত থেকেই শেষ করেছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

কলকাতায় বৃহস্পতিবার টি–টুয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে অধিনায়ক শাই হোপ ৪৬ বলে ৭৫ রানের ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেট হারিয়ে তোলে ১৬৫ রান। জবাবে ১২৩ রানে গুটিয়ে যায় ইতালি। ---- অলআউট স্পোর্টস

লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় ইতালি। ম্যাথিউ ফোর্ডের নিখুঁত ইনসুইং ডেলিভারিতে জাস্টিন মস্কা বোল্ড হন। পরে অ্যান্টনি মস্কা দুটি ছক্কা মারলেও আকিল হোসেইনের ধীরগতির বলে ১৯ রান করে আউট হন।

জে জে স্মাটস (২৭ বলে ২৪) ও বেন মানেন্তি (২১ বলে ২৬) প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে স্পিনার গুদাকেশ মোতির (২/২৪) বলে দুজনই আউট হলে ইতালির জয়ের আশা শেষ হয়ে যায়।

শামার জোসেফ ৩০ রানে ৪ উইকেট নেন এবং ফোর্ড ১৯ রানে ৩ উইকেট শিকার করেন। ফলে দুই ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায়।

টস হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ৩১ রানের ভেতর হারায় ব্র্যান্ডন কিং (৪) ও শিমরন হেটমায়ারের (১) উইকেট। পাওয়ারপ্লে শেষে দলের খাতায় যোগ হয় ৪৮ রান। তৃতীয় উইকেটে রোস্টন চেইজকে (২৪) নিয়ে ৬৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন হোপ। এর মাঝে ২৮ বলে ক্যারিয়ারের একাদশ ফিফটি তুলে নেন তিনি।

অধিনায়কের বিদায়ের পর শেষ ৫ ওভারে দলের খাতায় ৫০ রান যোগ করে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দিতে অবদান রাখেন শারফেইন রাদারফোর্ড (২৪*) ও ম্যাথিউ ফোর্ড (১৬*)।

তবে এই লক্ষ্য সহযোগী সদস্য দেশ ইতালির জন্য অনেক বড় হয়ে দাঁড়ায়। নেপালের বিপক্ষে একমাত্র জয় নিয়েই তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়