শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব-মাশরাফী ফিরে আসুক, চাওয়া নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর

নবগঠিত বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে সাকিব আল হাসান ও মাশরাফী বিন মুর্তজার বিরুদ্ধে থাকা মামলার সমাধানের কথা বললেন আমিনুল হক। 

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক জানালেন, তারা ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে রাজনীতি বিবেচনা না করে এগোতে চান এবং সাকিব ও মাশরাফীর ব্যাপারে তাদের সরকার নমনীয় অবস্থান নেবে। এমনকি সাকিবকে দেশে ফেরানোরও আশ্বাস দিলেন। 

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আমিনুল।

শপথ নিয়ে মিরপুরে নিজ বাসায় সাংবাদিকদের সামনে হাজির হন দেশের ফুটবলের কিংবদন্তি এই গোলরক্ষক। অনেক বিষয়েই নিজের চিন্তা-ভাবনা তুলে ধরেন তিনি।

পতিত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সংসদ সদস্য থাকায় দুই ক্রিকেটার সাকিব ও মাশরাফী বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সময়ে হয় একাধিক মামলা। দেশে ফিরতেও বাধা দেওয়া হয় সাকিবকে।

তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। দেশে ফিরে অবসরের ইচ্ছা জানিয়েছেন একাধিকবার। মাশরাফী খেলার বাইরে থাকলেও আছেন অন্তরালে।

এই দুজনের ব্যাপারে প্রশ্ন করা হলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল বলেন, ‘সাকিব ও মাশরাফী দেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক।’

আমিনুল পরে আবার স্পষ্ট করে বলেন, আইনি বিষয় সমাধান করে তারা এই দুই তারকাকে ক্রিকেটে ফেরাতে চান, ‘যেহেতু তাদের বিরুদ্ধে মামলা আছে, তাই রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধান করা হবে। যেন তারা ফিরে আসে, সেই চেষ্টা করা হবে।’

উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সর্বশেষ খেলেছেন মাশরাফী। ওই বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর মাশরাফীর বাড়িতে আগুন দেওয়া হয় এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা দেওয়া হয়। এরপর থেকে নড়াইলের সাবেক এই সংসদ সদস্য আছেন অন্তরালে। 

আর সাকিব বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের সেপ্টেম্বরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। দেশের বাইরে থাকা সাকিব এরপর আর ফিরতে পারেননি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়