শিরোনাম
◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২৫ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আমন্ত্রণ জানা‌নো স‌ত্বেও ভারত-পাকিস্তান ম্যাচ না দেখেই ‌দে‌শে ফিরেছেন বি‌সি‌বি সভাপ‌তি

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে আমন্ত্রণ পেয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে সেই প্রস্তাব গ্রহণ করেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই না দেখেই দেশে ফিরেছেন তিনি।

কুয়েতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এর বৈঠকে অংশ নিয়েছিলেন বুলবুল। ধারণা করা হচ্ছিল, সেখান থেকে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে কলম্বোতে যাবেন বিসিবি বস। তবে বুলবুল তা করেননি। সরাসরি দেশে ফিরেছেন বুলবুল।

ধারণা করা হচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচে বুলবুলের উপস্থিতি নিয়ে আইসিসির আগ্রহ ছিল। তবে বিশ্বকাপে বাংলাদেশ না থাকার বিষয়টি বিসিবি সভাপতির সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিদেশে সরকারি দায়িত্ব শেষ করে দেশে ফিরেছেন। কলম্বোতে অনুষ্ঠিত আইসিসি পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তানের বহুল আলোচিত ম্যাচে উপস্থিত থাকার আমন্ত্রণ তিনি গ্রহণ করেননি বলে শুক্রবার বিভিন্ন সূত্র জানিয়েছে।

রোববার সন্ধ‌্যা সা‌ড়ে ৭টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচটি প্রথমে বয়কট করেছিল পাকিস্তান। তবে বাংলাদেশসহ অন্যান্য বোর্ডের মধ্যাস্থতায় ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়েছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়