শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫০ সকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

স্পোর্টস ডেস্ক : এক‌চে‌টিয়া আক্রমণ চা‌লি‌য়ে এ জয় পে‌য়ে‌ছে রিয়াল মা‌দ্রিদ। তা‌দের চিরপ্রতিদ্বন্দ্বী বা‌র্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে কোপা দেল রে সেমিফাইনালে হারের পর আরেকটি ধাক্কা খেল। লা লিগার শীর্ষস্থান থেকে নামতে হলো তাদেরকে। 

শনিবার ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে হারিয়ে এক নম্বরে এখন রিয়াল মাদ্রিদ।

কিলিয়ান এমবাপে এদিন বেঞ্চ থেকে খেলা দেখেছেন। বাঁ হাঁটুর অস্বস্তির কারণে সম্প্রতি দলের অনুশীলনে খুব একটা দেখা যায়নি তাকে। শুক্রবার আলভারো আরবেলোয়া তাকে খেলানোর আভাস দিলেও ঝুঁকি নেননি। এমবাপেকেও নামা লাগেনি। তিনি ও হ্যামস্ট্রিং ইনজুরিতে জুড বেলিংহাম বেঞ্চে বসে দলের জয় দেখেছেন।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশ ম্যাচ অপরাজিত থাকা রিয়াল বার্সেলোনাকে দুই পয়েন্ট পেছনে ফেলে এক নম্বরে। সোমবার জিরোনার বিপক্ষে খেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে চাইবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়