শিরোনাম
◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৫ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হ্যান্ডশেক’ প্রশ্নে ভারত অধিনায়কের রহস্যময় জবাব

গত বছর এশিয়া কাপে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টসের পর ইচ্ছে করেই ‘হ্যান্ডশেক’ করেনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

খেলা শেষে রীতি অনুসারে ‘হ্যান্ডশেক’ করার জন্য পাকিস্তানি ক্রিকেটাররা মাঠে দাঁড়িয়ে থাকলেও গৌতম গম্ভীরের শীষ্যরা ড্রেসিংরুমে ফিরে দরজা বন্ধ করে বসে থাকে। 

শুধু তাই নয়, টুর্নামেন্টের ফাইনাল শেষে আয়োজক হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির হাত থেকেই ট্রফি বুঝে নেওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেটারদের।

কিন্তু এসিসি সভাপতি পাকিস্তানি হওয়ায় মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেট দল। যে কারণে বাধ্য হয়ে দীর্ঘ সময় মাঠে দাঁড়িয়ে থেকে ট্রফি নিয়ে হোটেলে ফেরেন এসিসি সভাপতি মহসিন নকভি। 

ট্রফি ফিরে পেতে অনেক দেন-দরবার করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কিন্তু কোনো দেন-দরবারে কাজ হয়নি। আজও পর্যন্ত এশিয়া কাপের ট্রফি বুঝে পায়নি ভারত।

এসিসির নতুন সভাপতি আসার আগ পর্যন্ত ভারত এশিয়া কাপের ট্রফি পাবে বলে মনে হচ্ছে না। তার কারণ মহসিন নকভি বলে দিয়েছেন, ভারত যদি এশিয়া কাপের ট্রফি নিতে চায় তাহলে নকভির হাত থেকেই নিতে হবে।   

এশিয়া কাপের সেই ‘হ্যান্ডশেক’ বিতর্ক ফের আলোচনায়। তার কারণ, আগামীকাল রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। 

আজ শনিবার শ্রীলংকার রাজধানী কলম্বোয় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ‘হ্যান্ডশেক’ প্রশ্নে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘২৪ ঘণ্টা অপেক্ষা করুন। ভালোমতো খাওয়াদাওয়া করুন, ভালোভাবে ঘুমান, আমরা আগামীকালই দেখব।’

একই বিষয়ে বারবার প্রশ্ন শুনতে হওয়ায় একপর্যায়ে খানিকটা বিরক্তি মেশানো স্বরে ভারত অধিনায়ক বলেন, ‘রহস্যটা আগামীকালই ভাঙা যাক। আমি তো এইমাত্র এটা নিয়ে বললাম। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আপনারাই বলুন। খেলাটাই আসল। আগে ম্যাচটা খেলি। টসের সময় হ্যান্ডশেক হবে কি হবে না, সেটা আমরা আগামীকাল দেখব। শুধু ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।’

এর আগে পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে একই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভারত কী করতে চায়, তার পুরোটাই তাদের ওপর নির্ভর করছে। আমরা আগামীকালই সেটা দেখতে পাব।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়