শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৮ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বাংলাদেশের কষ্টের জয়

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৪ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাট করতে নেমে ১১৫ রানে গুটিয়ে গিয়েছিল টাইগ্রেসরা। জবাবে ১১১ রানে থামে শ্রীলঙ্কার মেয়েরা।

ব্যাংককে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন ইশমা তানজিম ও শামীমা সুলতানা। দুজনের ওপেনিং জুটিতে ৫.৫ ওভারে ওঠে ৪৮ রান। ১৯ বলে ১৭ রান করে শামীমা ফিরলে ভাঙে সেই জুটি। --- ডেই‌লি ক্রিকেট

একটু পর প্যাভিলিয়নের পথ ধরেন ইশমাও। তার ব্যাট থেকে এসেছে ২৫ বলে ৪ বাউন্ডারিতে ৩০ রান। তিনে নামা শারমিন সুলতানা খেলেছেন ২৭ বলে ২৯ রানের ইনিংস। এছাড়া বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের ঘরে (২০ বলে ১১) রান করতে পেরেছেন শুধু রুবাইয়া হায়দার।

শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন সাচিনি নিসানসালা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন হানসিমা করুনারত্নে। ৩১ বলে খেলা ইনিংসটিতে ৩টি বাউন্ডারি মেরেছেন তিনি।

দলকে জয়ের পথেই রেখেছিলেন আমা কাঞ্চানা ও নিসানসালা। তবে শেষমেষ দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি তারা। কাঞ্চানা ফেরেন ৩০ বলে ২৩ রান করে। নিসানসালার ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২ বাউন্ডারিতে ২০ রান।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা। দুটি করে উইকেট শিকার করেছেন লতা মন্ডল ও ফাহিমা খাতুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়