শিরোনাম
◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা!

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছিল পাকিস্তান। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে খেলার জন্য রাজি হয়েছে দেশটি। তবে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরী হয়েছে নতুন করে শঙ্কা। বৃষ্টির কারণে পন্ড হয়ে যেতে পারে দুই দলের মহারণ।

১৫ ফেব্রুয়ারী রোববার মাঠে গড়াবে ভারত-পাকিস্তান ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬৫ শতাংশ। এমনটাই জানিয়েছে জিও টিভি। কলম্বোতে স্থানীয় সময় সন্ধা ৭টায় শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ। তবে তার এক ঘন্টা আগে থেকে ঐ এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।

ফল আসতে হলে দুই দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে। এছাড়াও বৃষ্টির কারণে ওভার কমলে ডিএলএস পদ্ধতিতে বিজয়ী নির্ধারণ করা হবে। খেলা মাঠে না গড়ালে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুই দলকে। কারণ গ্রুপ পর্বের ম্যাচ হওয়ায় রিজার্ভ ডে নাই।

বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে আছে পাকিস্তান ও ভারত। দুই দলই ইতোমধ্যে খেলেছে দুটি করে ম্যাচ। সমান চার পয়েন্ট ভারত ও পাকিস্তানের। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে ভারত। পাকিস্তানের সামনে সুযোগ আছে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে এক নম্বরে ওঠার। গ্রুপ পর্ব থেকে দুটি করে দল উঠবে সুপার এইটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়