শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ

স্পোর্টস ডেস্ক : এই জ‌য়ের ফ‌লে কোপা দেল ‌রের ফাইনা‌লের প‌থে এক ধাপ এ‌গি‌য়ে গে‌লো অ‌্যাথ‌লে‌টি‌কো মা‌দ্রিদ। মেত্রোপলিতানো স্টেডিয়ামে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত ম্যাচে অ্যাতলেটিকো ম্যাচের শুরুতেই নিজেদের সুবিধা ধরে নেয় এবং প্রথম হাফেই চারটি গোল দেয় তারা। দ্বিতীয়ার্ধে কোনো গোল না হলেও বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ম্যাচের শুরুতেই বার্সেলোনা গোলরক্ষকের মারাত্মক ভুলে পিছিয়ে পড়ে। ডিফেন্ডার এরিক গার্সিয়ার ব্যাকপাসে কোনো ঝুঁকি না থাকলেও গোলরক্ষক বল আটকাতে গিয়ে তা স্পর্শ করতে না পারায় বল লাইনে গিয়ে জালে যায়।

১৪তম মিনিটে নাহুয়েল মোলিনার পাস থেকে অঁতোয়ান গ্রিজম্যানের দুর্দান্ত শটে স্কোর ২-০ হয়। এরপর বার্সেলোনা কিছুটা আক্রমণ করলেও যথেষ্ট সুযোগ তৈরি করতে পারেনি। ৩৩তম মিনিটে আক্রমণ বাড়িয়ে অ্যাতলেটিকো ৩-০ করে, নতুন খেলোয়াড় অ্যাডেমোলা লুকম্যান গোলটি করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে চতুর্থ গোল করে অ্যাতলেটিকো। লুকম্যানের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে শট নিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ।  

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা ফিরে আসার চেষ্টা করলেও সফল হতে পারেনি। ৫২ মিনিটে পাউ কুবার্সির গোল ভিএআরে অফসাইড ধরা পড়ে এবং বাতিল হয়ে যায়। ম্যাচের শেষ দিকে এরিক গার্সিয়ার লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় বার্সেলোনা। ইতিহাসে মাত্র তৃতীয়বার অ্যাতলেটিকোর কাছে ৪-০ ব্যবধানে হারল বার্সেলোনা। এর আগে ১৯৮৯ সালে শেষবার এই ব্যবধানে হেরেছিল তারা।  

সেমিফাইনালের ফিরতি লেগ হবে ৩ মার্চ ক্যাম্প ন্যুতে, যেখানে বার্সেলোনার ফাইনালে উঠতে হলে জিততে হবে অন্তত পাঁচ গোলের ব্যবধানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়