শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০১ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরাজের পর পিএসএল নিলামে দল পেলেন না সাকিবও

আইপিএলে নাম লিখিয়েও দল পাননি সাকিব আল হাসান। একই দৃশ্যের দেখা পিএসএলেও হলো। সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব নাম লেখালেও তাকে নিয়ে কেউই আগ্রহ দেখায়নি।

তবে আইপিএলের সঙ্গে পিএসএলে পার্থক্য আছে এক জায়গায়। আইপিএলে তার নাম ডাকাই হয়নি। আজ অন্তত নাম ডাকা হয়েছিল তার। তিনি ছিলেন ২.২ কোটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। যদিও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে নিতে চায়নি।

সাকিব অবশ্য এই তালিকায় একা নন। বাংলাদেশের আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজও আজ দল পাননি। ১.১ কোটি রুপি ভিত্তিমূল্যে নিজের নাম দিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, তবে তাকে নিতে চায়নি কোনো দলই।

সাকিব-মিরাজের মতো অবশ্য পরিণতি হয়নি রিশাদ হোসেনের। তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি লেগে গিয়েছিল। ১.১ কোটি ভিত্তিমূল্যে নাম লেখালেও শেষমেশ তাকে ৩ কোটি রুপিতে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি।

 এবারের পিএসএল নিলামে আছে ৫০ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম। তিনটি ক্যাটাগরিতে আছেন ক্রিকেটাররা। ২ কোটি ২ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন জাকির হাসান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। 

১ কোটি ১০ লাখ রুপির তালিকায় আছেন রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিশান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী।

৬০ লাখ রুপি ভিত্তি মূল্যের তালিকায় আছেন আবদুল গাফ্ফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন, আহরার আমিন, আকবর আলী, আলিস আল ইসলাম, আরিফুল ইসলাম (লেগস্পিন), আরিফুল ইসলাম (অফস্পিন), জাকের আলী, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অংকন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম শেখ, সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, নাঈম হাসান, রকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়