শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পিএসএল নিলাম

ভিত্তিমূল্যের প্রায় তিনগুণে রিশাদকে নিল রাওয়ালপিন্ডি

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের এই তারকা ক্রিকেটা‌রের পিএসএল এর  নিলামে  ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। করাচির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিই পেয়েছে রিশাদকে। গত মৌসুমে রিশাদ খেলেছেন লাহোরের হয়ে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি তাদের রিটেইন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে। চার ক্রিকেটারকে তারা ধরে রেখেছে। সেই চার ক্রিকেটারের মধ্যে রয়েছেন—মোহাম্মদ রিজওয়ান, স্যাম বিলিংস, জামান খান এবং ইয়াসির শাহ।

রিশাদের আগে নিলামে ওঠে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের দল। মিরাজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তান রুপি। তবে তাকে কিনতে কেউ আগ্রহ দেখায়নি।

এখন পর্যন্ত উল্লেখযোগ্য যে খেলোয়াড়দের দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের মধ্যে রয়েছেন—ফাহিম আশরাফ (ইসলামাবাদ ইউনাইটেড), ডেভিড ওয়ার্নার (করাচি কিংস), হারিস রউফ (লাহোর কালান্দার্স), নাসিম শাহ (রাওয়ালপিন্ডি), শাহিবজাদা ফারহান (শিয়ালকোটে)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়