শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৬ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কান ক্রিকেটারের গুরুতর অভিযোগ রাবারের আস্তরণ দেয়া স্পেশাল ব্যাট ব্যবহার করে ভারতীয়রা! (ভিডিও)

কলম্বোতে আয়ারল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে শ্রীলঙ্কা। তবে মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের এক মন্তব্যে এখন সরগরম ক্রিকেট পাড়া। ভারতীয় ক্রিকেটারদের ব্যবহৃত ব্যাট নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন লঙ্কান ব্যাটার ভানুকা রাজাপাকসে। তার দাবি, ভারতীয় ক্রিকেটাররা এমন ব্যাট ব্যবহার করেন, যাতে বিশেষ প্রযুক্তি বা ‘রাবারের আস্তরণ’ দেওয়া থাকে।

এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার স্কোয়াডে না থাকলেও দলের জয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংবাদমাধ্যম ‘নিউজওয়্যার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই গুরুতর অভিযোগ করেন রাজাপাকসে। তার মতে, ভারতীয় ব্যাটারদের ব্যাট থেকে সাধারণের চেয়ে অনেক বেশি গতি ও শক্তি উৎপন্ন হয়, যা অন্যদের পক্ষে সম্ভব নয়।

রাজাপাকসে বলেন, ‘ভারতীয় ক্রিকেটারদের ব্যাটগুলো আমাদের বা অন্য দলের সেরা ব্যাটগুলোর চেয়েও অনেক বেশি উন্নতমানের। দেখে মনে হয়, ব্যাটের ভেতরে রাবারের কোনো আস্তরণ দেওয়া আছে। আমি কল্পনাও করতে পারি না এটা কীভাবে সম্ভব। এই ব্যাটগুলো অন্য কেউ কিনতেও পারে না। আর সব খেলোয়াড়ই এই ব্যাপারটা জানে।’

রাজাপাকসের এই মন্তব্য ‘ব্যাট ট্যাম্পারিং’ এর মত অবৈধ কিছু ব্যবহারের দিকেই ইঙ্গিত করছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আইসিসির কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। ভারতীয় দল বা আইসিসিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আইসিসি ইভেন্টে ভারতের বিরুদ্ধে এমন অভিযোগ এবারই প্রথম নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় বোলাররা, বিশেষ করে মোহাম্মদ শামি দুর্দান্ত পারফর্ম করার পর পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা অভিযোগ করেছিলেন, ভারতকে ‘বিশেষ বল’ দেওয়া হচ্ছে, যা বেশি সুইং করে।

এছাড়া চলতি বিশ্বকাপেও কলম্বোর পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানের সাংবাদিক ও সাবেক ক্রিকেটাররা অভিযোগ করেছেন, পাকিস্তানের স্পিনারদের অকেজো করতে কলম্বোর পিচে ইচ্ছাকৃতভাবে ঘাস রাখা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘ব্যাট জালিয়াতি’র অভিযোগ।

যদিও এসব বিতর্ক গায়ে মাখাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শুভসূচনা করেছে তারা। আগামী ১২ ফেব্রুয়ারি দিল্লির ম্যাচে তাদের প্রতিপক্ষ নামিবিয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়