শিরোনাম
◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো 

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি আবারও বার্সেলোনায় ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। স্পেনের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন সন্তানকে নিয়ে শৈশবের ক্লাবে ফেরার পরিকল্পনা করছেন। ২০২১ সালে আবেগঘন পরিস্থিতিতে ক্যাম্প ন্যু থেকে বিদায় নেওয়া মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তিতে যুক্ত রয়েছেন।

আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি লা মাসিয়ার একাডেমি থেকে উঠে এসেছেন। তার ইচ্ছা ছিল ন্যু ক্যাম্পের ক্লাবে ক্যারিয়ার ইতি টানা। তবে ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে তার চুক্তি শেষ হওয়ায় প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিতে হয়েছিল। সেখানে দুই মৌসুম খেলার পর ২০২৩ সালে ডেভিড বেকহ্যামের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানেই তিনি লিগ কাপ, সাপোর্টার্স শিল্ড এবং এমএলএস কাপ জিতে নিজের মর্যাদা আরও শক্ত করেছেন। --- টি স্পোর্টস

মেসি বার্সেলোনায় ফিরতে আগ্রহী হলেও বর্তমান ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তার সঙ্গে সম্পর্ক কিছুটা জটিল। খেলোয়াড় হিসেবে ক্যাম্প ন্যুতে ফেরার সম্ভাবনা নেই। তবে একটি ফ্রেন্ডলি বা প্রদর্শনী ম্যাচের আয়োজন হতে পারে, যাতে মেসি এক শেষবার মাঠে উপস্থিত হয়ে ভক্তদের কাছে বিদায় নিতে পারেন।

ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মেসি পরিবার যুক্তরাষ্ট্রে স্বস্তিতে জীবন পার করছেন। তবে ভবিষ্যতের পরিকল্পনায় বার্সেলোনা এখনও মুখ্য স্থান দখল করছে। মেসি স্পোর্টকে বলেছেন, আমি সত্যিই বার্সেলোনায় ফিরে যেতে চাই। আমার স্ত্রী, সন্তানরা এবং আমি সবসময় সেখানে ফিরে যাওয়ার কথা ভাবছি। আমাদের বাড়িও আছে, সবকিছু আছে। 

আমি নতুন স্টেডিয়ামে ফিরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি তার এমএলএস চুক্তি শেষ হলে বার্সেলোনায় ফিরে আসবেন। ফুটবল থেকে অবসর নেওয়ার পর তিনি ক্লাবের দৈনন্দিন কার্যক্রমে জড়িত হওয়ার সুযোগ পাবেন এবং স্পোর্টিং ম্যানেজমেন্ট টিমে প্রেসিডেন্টের সঙ্গে কাজ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়