শিরোনাম
◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:২৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“আমাদের অর্থসংকট, দয়া করে আমাদের সঙ্গে একটি সিরিজ খেলুন”

ভারত-পাকিস্তান ক্রিকেটীয় স্নায়ুযুদ্ধের আবহে এবার আফগানিস্তানকে এক হাত নিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নাজাম শেঠি। পাকিস্তান যখনই সংকটে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে, তখনই আইসিসির মিটিংগুলোতে তারা ভারতের পক্ষ নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আফগানিস্তানের দুঃসময়ে পাশে থাকার কথা জানিয়ে নাজাম শেঠি বলেন, ‘‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। আর আমাকে বলা হয়, ‘আমাদের টাকা নেই, আমাদের সঙ্গে একটি সিরিজ খেলুন। শারজায় তাদের সঙ্গে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলি এবং লাভের পুরোটাই তাদের দিয়ে দিই। এসবের পরও তারা সব মিটিংয়ে ভারতের পক্ষ নেয়।’’

নাজাম শেঠির মতে, আইপিএলে খেলার সুযোগ এবং ভারতের মাটিতে ‘হোম’ ভেন্যু ব্যবহারের সুবিধার কারণেই আফগানিস্তান বিসিসিআইয়ের প্রতি এতটা অনুগত।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে ডাক পাকিস্তান দিয়েছে, সেখানে অন্য কোনো বোর্ড থেকে সমর্থন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শেঠি। তার মতে, পাকিস্তান যাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে, তারাই আজ বিপদে পিঠ টান দিচ্ছে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করবেন। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে পাকিস্তান খেলবে কি না, তার চূড়ান্ত সিদ্ধান্ত ১২ ফেব্রুয়ারির মধ্যেই আসতে পারে।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়