শিরোনাম
◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৩ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ–ভারত–পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব, বরফ গলছে আইসিসি–পিসিবি সম্পর্কে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে চলমান অচলাবস্থা অবশেষে সমাধানের পথে যেতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে সিদ্ধান্ত পাকিস্তান নিয়েছিল, সেখান থেকে সরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

রোববার পাকিস্তানের লাহোরে আইসিসি, পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ত্রিপক্ষীয় বৈঠকের পর বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টেবিলে পৌঁছেছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, দ্রুতই আইসিসি অথবা পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা। হাতে এক সপ্তাহেরও কম সময় থাকায় সিদ্ধান্তে আর বিলম্ব হলে তা আত্মঘাতী হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, সমর্থক ও অন্যান্য অংশীজনদের ভ্রমণ ও প্রস্তুতির জন্য সময় প্রয়োজন।

শোনা যাচ্ছে, বেশ কয়েকটি শর্তে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে রাজি হতে পারে। পিসিবি ও বিসিবি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরুর দাবি জানিয়েছে। পাশাপাশি, ভারত-পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাবও আলোচনায় ছিল বলে জানা গেছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়