শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৩ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

স্পোর্টসকে আমার অনেক কিছু দেওয়ার আছে, বল‌লেন তা‌মিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের ড‌্যা‌শিং ব‌্যাটার তা‌মিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন অ‌নেক দিন আ‌গে। অসুস্থ হওয়ার পর আর খেলছেন না ঘরোয়া ক্রিকেটেও। সব মিলিয়ে বলা যায়, তামিম ইকবালের ক্রিকেটার হিসেবে যাত্রা শেষ। তবে মাঠের মানুষ, মাঠ ছেড়ে থাকবেন কি করে? মাঠের মানুষ মাঠেই ফিরেছেন। তবে সেটা ক্রিকেটার হিসেবে নয়, সংগঠক হিসেবে ফিরেছেন তামিম।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার তামিম। এই খেলার সুবাদেই রোববার বিশ্বজুড়ে তার খ্যাতি। সেটা আরও একবার মনে করিয়ে দিলেন তামিম। সেই সাথে খেলাধুলার জন্য কিছু করার অভিপ্রায়ও জানালেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার।

তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে স্পোর্টসের মাধ্যমে অনেক কিছু দিয়েছে। আমার নাম, সম্মান সবকিছু। আমার কাছে মনে হয় স্পোর্টসকে এখন আমার অনেক কিছু দেওয়ার আছে।

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক আরও যোগ করেন, ‘আমি এটাই আশা করবো যে সঠিক উপায়ে সততার সাথে স্পোর্টসের জন্য আমি যদি কিছু একটা করে দিয়ে যেতে পারি তাহলে এতো বছরের মানুষের ভালোবাসা, আল্লাহর তরফ থেকে দান, আল্লাহ যাই দিয়েছেন তার প্রতিদান হিসেবে যদি কিছু দিয়ে যেতে পারি।’

জাতীয় দলের হয়ে লম্বা সময় খেলেছেন তামিম। টেস্টে ১৩৪ ইনিংসে ব্যাট করে ৩৮.৮৯ গড়ে ৫১৩৪ রান করেছেন তিনি। ওয়ানডেতে তামিমের রান সংখ্যা ২৪০ ইনিংসে ৩৬.৬৫ গড়ে ৮৩৫৭ রান। 

এই ফরম্যাটে ১৪টি সেঞ্চুরির পাশাপাশি ৫৬টি ফিফটি করেছেন সাবেক এ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই সেঞ্চুরি আছে তামিমের। টি-টোয়েন্টিতে ৭৮ ইনিংসে ১১৬.৯৬ স্ট্রাইকরেট ও ২৪.০৮ গড়ে ১৭৫৮ রান করেছেন তামিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়