শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৩ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের পেস তোপে লন্ডভন্ড ভারতের ব্যাটিং: দুই গোল্ডেন ডাক

অভিষেক শর্মা, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকে আলোচনায়। এই সংস্করণের শীর্ষ ব্যাটার স্বভাবজাত ব্যাটিংয়ে সবাইকে চমকে দেবেন। কিন্তু তিনি চমকে দিতে পারেননি, চমক দেখাল যুক্তরাষ্ট্র। গোল্ডেন ডাক মেরেছেন ভারতের এই প্রতিভাবান মারকুটে ব্যাটার।

শুধু অভিষেক নয়, পাওয়ার প্লেতে আরও তিন উইকেট নিয়ে ভারতকে চেপে ধরেছে যুক্তরাষ্ট্র। এই তিন উইকেট পড়েছে ষষ্ঠ ওভারে। পাওয়ার প্লেতে তাদের স্কোর ৪ উইকেটে ৪৬।

ইশান কিষাণের সঙ্গে ওপেনিংয়ে নামেন অভিষেক। প্রথম ছয় বল তিনি স্ট্রাইকে যেতে পারেননি। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ব্যাট করার সুযোগ পেলেন। কিন্তু ডিপ কভারে সোজা সঞ্জয় কৃষ্ণমূর্তিকে বল তুলে দিয়ে মুম্বাইয়ের গ্যালারি নিস্তব্ধ করে দিলেন। আলী খানের বলে গোল্ডেন ডাক মারলেন ভারতীয় ওপেনার।

পরের ওভারে তিলক ভার্মা এক ছয় ও দুই চারে ১৬ রান তুলে স্বস্তি ফেরান। পঞ্চম ওভারে কিষাণ শেষ দুই বলে চার-ছয় মেরে স্কোরবোর্ডে ৪৪ রান জমা করেন।

পাওয়ার প্লের শেষ ওভারে স্কোর পঞ্চাশ ছাড়াতে চেয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় বলে শ্যাডলি ফন শ্যালকভিক ফেরান কিষাণকে। মিড অফে বল উড়িয়ে মেরেছিলেন। কিন্তু অভিষেকের মতো সহজেই তার শট ফিল্ডারের হাতে ধরা পড়ে। মিলিন্দ কুমার ক্যাচ নেন। ১৬ বলে করেন ২০ রান।

দুই বল পর ফন শ্যালকভিক টানা দুটি উইকেট নেন। পঞ্চম বলে তিলককে ২৫ রানে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের ক্যাচ বানান। শেষ বলে সৌরভ নেত্রাভালকারের ক্যাচ হয়ে গোল্ডেন ডাক মারেন শিবম দুবে।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়